নতুন বিনিয়োগ পেল শপআপ

৪ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৪৫  
নতুন বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ শপআপ। নতুন এই বিনিয়োগ করেছে ভালের ভ্যাঞ্চার। জানা গেছে, প্রতিষ্ঠানটি শপআপে ৭৪ দশমিক ৪ মিলিয়ন ডলার, প্রায় ৬৩৩ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। ২০১৮ সালে যাত্রা শুরু করা শপআপ এর আগে ‘সিরিজ এ’ তহবিল থেকে ১৯০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছিল।বিনিয়োগ করেছিল ভারতের সিকোয়া ক্যাপিটাল ইন্ডিয়া, ফ্লারিশ ভেঞ্চার, ভিওন ভেঞ্চার ও স্পিডইনভেস্ট এবং সিঙ্গাপুরের লনসডেল ক্যাপিটাল। এদিকে নতুন বিনিয়োগের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি শপআপের সহপ্রতিষ্ঠাতা সিফাত সারওয়ার। তিনি জানিয়েছেন, আগামি সপ্তাহে এই বিষয়ে আনিষ্ঠানিকভাবে জানানো হবে। শপআপ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের এক ছাদের নিচে আনার কাজ করে। এ ছাড়া উৎপাদনকারীকে পাইকারি বিক্রেতার সঙ্গে, পাইকারি বিক্রেতাকে খুচরা বিক্রেতার সঙ্গে এবং খুচরা বিক্রেতাকে ক্রেতার সঙ্গে সংযুক্ত করে বাংলাদেশি এই স্টার্টআপটি।